Jashore , Saturday, 7 November 2026
সর্বশেষ:
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

রাজশাহীতে মধ্যরাতে যুবদল নেতার বাড়িতে গুলি, বাবার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:- সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গভীর রাতে রাজশাহীতে এক যুবদল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ওই যুবদল নেতার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৬০)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে। নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে।

এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি অপারেশন থিয়েটারে মারা যান। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।

নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। বিষয়টি রাতেই থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দুটিপক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল।

সেই মীমাংসা সালিশে নিহত ব্যক্তির ছেলে যুবদল নেতা পিন্টুও ছিলেন। তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে। যেই বাড়িতে গুলিবর্ষণ এর ঘটনা ঘটেছে সেটি পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা-পুলিশ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:31 pm, Wednesday, 15 January 2025
122 Time View