Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার ২৫ ক্যাডারের কর্মবিরতি

অনলাইন ডেস্ক:- ফেসবুকে লেখালেখির কারণে বিসিএস ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আগামীকাল রোববার (২ মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন একই ব্যাচের কর্মকর্তারা।

শনিবার (১ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।তিনি বলেন, ২৫ ক্যাডার রোববার সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না পেলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান। তবে সংশ্লিষ্টরা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন মুহম্মদ মফিজুর রহমান।একইসাথে আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করবেন বলেও সভায় জানানো হয়।সভায় জানানো হয়, সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Saturday, 1 March 2025
34 Time View