Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে উল্লাস করছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:- আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্যারামিলিটারি বাহিনীর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিলো।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের পর এই সাফল্য সেনাবাহিনীর জন্য একটি বড় প্রতীকী বিজয়। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদ দখল করলেও যুদ্ধের সমাপ্তি এখনো দূরে। কারণ, আরএসএফ সুদানের পশ্চিম দারফুর অঞ্চলসহ অন্যান্য এলাকায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রাসাদ পুনর্দখলের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘আজ পতাকা উড়ছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

প্রেসিডেন্ট প্রাসাদ সুদানের সরকারি সদর দফতর ছিল। যুদ্ধ শুরুর আগে থেকেই এটি দেশের প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাসাদটি নীল নদের তীরে অবস্থিত এবং সুদানের ব্যাংক নোট ও ডাকটিকিটে এর ছবি দেখা যায়। প্রাসাদ পুনর্দখল সেনাবাহিনীর জন্য একটি বড় কৌশলগত সাফল্য।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Saturday, 22 March 2025
33 Time View