সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
খুলনা ব্যুরো প্রধান:- মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২২ মার্চ) মধ্যরাতে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।কোস্টগার্ড জানায়, শুক্রবার বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে কয়েকজন মোংলা হতে হারবারিয়ার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়।
বাহিনীটি আরও জানায়, জব্দকৃত আলামাতসহ আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় চুরি, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে।
Tag :

























