Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দেশটির এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি হাস।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রূধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়ে টা এখনও জানা যায়নি।

বৈঠকে বিডা ও বেজা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালেই এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:54 pm, Tuesday, 8 April 2025
27 Time View