Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অর্থনীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

মানিক মিয়া ঢাকা:- অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয় এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশে রেমিট্যান্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায়-কীভাবে কার সম্পদ আছে, তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশি সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে থাকা তাদের সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে। কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:39 pm, Friday, 11 April 2025
91 Time View