সাভারে ধামরাই এ শিশুসহ তিনজন ধর্ষণের শিকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকা জেলা প্রতিনিধি// ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীকে একটি ব্যাংকের এজেন্ট ব্যাংকের কাওয়ালীপাড়া বাজার শাখা অফিসের ভেতর রাতভর ওই এজেন্ট শাখার ব্যবস্থাপক সুমন আহাম্মেদ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুমনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করা হয়েছে।পুলিশ জানায়, সুমন আহাম্মেদ শুক্রবার রাতে তার প্রেমিকাকে ওই এজেন্ট ব্যাংকের ভেতরে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষণ করে। সকালে বিয়ে না করে ওই প্রেমিক প্রেমিকাকে বাড়ি চলে যেতে বলে। প্রেমিকা যেতে না চাইলে তাকে মারধর ও জোর করে তাড়ানোর চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এ সময় বাজারের লোকজন এসে তাকে আটক করে। এরপর তার পরিবারের লোকজন শনিবার বিকালে স্থানীয়দের সঙ্গে করে সুমনকে ছাড়িয়ে নিয়ে যায়। উপায়ান্তর না দেখে প্রেমিকা ওই তরুণী সুমনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। তাকে অনেক চেষ্টা করেও বাড়ি থেকে তাড়াতে ব্যর্থ হয়ে রোববার সকালে বাড়ির লোকজন অনশনরত ওই তরুণীর ওপর নির্যাতন চালায়। এতে সে সংজ্ঞা হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান আতিক বলেন, এ ঘটনায় সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে রাতে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।অপরদিকে ৬ আগষ্ট সাভারের ব্যাংক কলোনী এলাকায় এক চার বছরের এক শিশু ও ৭ আগষ্ট শাহীবাগ এলাকায় ২২ বছরের এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় দুই ধর্ষণকারীকেই আটক করেছে পুলিশ