সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
একটি দল সংস্কার না করে গণভবনে যেতে চায়: নাসিরুদ্দীন পাটোয়ারী
দিপা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :- আওয়ামী লীগের মতো অবস্থা কোনও রাজনৈতিক দলের হোক তা চাই না।
এখন একটি দল কোনও সংস্কার না করে গণভবনে যেতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
সোমবার (১২ মে) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক ও উপদেষ্টামণ্ডলীর দ্বিধা-দ্বন্দ্বের কারণে এখনও জুলাই সনদ ঘোষণা করা যায়নি। ৩০ কার্যদিবসের মধ্যে সনদ ঘোষণার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে ঘোষণা না হলে জনগণ যমুনার সামনে বসে থাকবে না, ভেতরে ঢুকে যাবে।
তিনি আরও বলেন, শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি। এ সময় বর্তমান ট্রাইব্যুনালের সংস্কার ও আরও একটি ট্রাইব্যুনালের দাবিও জানান তিনি।
Tag :


























