শীর্ষ সন্ত্রাসী বদু গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

নব্বই দশকের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ও তৎকালীন ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে অবশেষে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের রজব আলী গাজীর ছেলে।

ডিবি পুলিশের এসআই অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার অন্যতম আসামী মোসলেম উদ্দিন ওরফে বদু। ওই হত্যাকাণ্ডের পর বদু দীর্ঘ ২৮ বছর ধরে ভারত ও মালয়েশিয়ায় পলাতক ছিল। তার বিরুদ্ধে এই হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা ছাড়াও অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা রয়েছে।