Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরের সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ বাদ আছর তারাগুনিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পারিবারিক গোরস্থানে তার সহধর্মীনির পাশে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য আজ রাত ১ টা ৪০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ জুন তিনি করোনা আক্রান্ত হয়ে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ও পরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দৌলতপুরে শোকের ছায়া নেমে এসছে।মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ৮ জুলাই মরহুমের স্ত্রী মনোয়ারা খাতুন আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান।আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:25 pm, Sunday, 18 July 2021
26 Time View