স্বাধীন কন্ঠ ডেস্ক
বেনাপোল থানা পুলিশের অভিযানে হাফ ডজন দেশি অ-স্ত্র, নগদ টাকাও চুরির সরঞ্জাম সহ প্রধান অভিযুক্ত যুক্ত আটক হয়েছে। আটককৃতের নাম সাজু । তিনি শার্শার ধলদার মনতাজ আলীর ছেলে। তথ্য মিলেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মিলন মোল্লা, এসআই খায়রুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আগস্ট রাতে তাকে আটক করেন। এদিন কাগমারী গ্রামের জেলামারির মাঠে একটি ঘেরের মধ্যে থেকে সাজুকে (২৭) আটক করা হয়। তার হেফাজত থেকে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল, চোরাই মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধৃত সাজুর হেফাজত থেকে হাফ ডজন দেশী অ-স্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে বেড়িয়েছে এই সাজু। উদ্ধারকৃত দেশি অস্ত্র সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। যার নাম্বার ২। উল্লেখ্য , গত ৩১ জুলাই গভীর রাতে বেনাপোল পোর্ট থানার বড়আচঁড়া গ্রামের সাদীপুর রোডে শেখ সুপার মার্কেটের বিকাশ ব্যবসায়ী আক্তারুজ্জামানের ঘর থেকে নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্রের প্রধান সাজু। ভুক্তভোগী ব্যবসায়ী আখতারুজ্জামান বেনাপোলের বালুন্ডা গ্রামের টগর আলীর ছেলে। এ ব্যাপারে ২ আগস্ট বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ভুক্তভোগী আখতারুজ্জামান। চোর চক্রের প্রধান সাজুর কাছ থেকে উদ্ধার অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে একটি বার্মিজ চাকু, একটি কাঠের বাট যুক্ত লোহার ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার হাতলযুক্ত দা, চোরাই একটি বাটন মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত একটি রেঞ্জ, একটি লোহার হাতুড়ি,একটি গ্যাসটন।







