হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডির ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে হাজারো মানুষ। জানা গেছে, খলিসাকুন্ডি ইউনিয়নের ডি-৫ খালের ওপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সেতুর দুই পাশে রেলিংয়ে ফাটল ও সেতুর মাঝে ভেঙ্গে গেছে।সেতুটির মাঝখানে ভেঙ্গে চলাচলের প্রায় অনুপোযোগি হয়ে পড়েছে। বেরিয়ে গেছে রড। ভেঙে যাওয়া সেতুটি দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যে কোনো সময় পুরা সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।স্থানীয়রা জানান, সেতু দিয়ে বৃদ্ধ ও শিশুদের মারাত্বক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সেতু দিয়ে পারাপারের সময় অনেকে দুর্ঘাটনার শিকার হয়েছে। স্কুলে ছেলে-মেয়েদের পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী সেতুটি পুননির্মানের। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের কোনো লক্ষণ নেই।
জনমনে আতঙ্ক আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে। সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন বলেন, খলিসাকুন্ডি ইউনিয়ন থেকে দৌলতপুরে যাওয়া হয় এই সেতুটির ওপর দিয়ে এছাড়াও খলিসাকুন্ডি ইউনিয়নের আরো পাঁচ থেকে ছয়টি ওয়ার্ডের জনসাধারনের ইউনিয়ন পরিষদে আসার একমাত্র রাস্তা এটি। ঝুকিপূর্ণ সেতুটি দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয় সবাইকে। কখন যেন এটি ভেঙে পড়ে। তিনি আরো জানান অনেক আগেই ঝুকিপূর্ণ সেতুটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তারা সেতুটি পূর্ণনির্মাণেরআশ্বাসও দিয়েছে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, ইতিমধ্যেই সেতুটি ঝুকিপূর্ণ ঘোষনা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নিমাণ করা হবে।







