যশোরে একজনের ভোট আরেকজনের দিয়ে দেয়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর ৩ আসনের ৪নং নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে একটি অনিয়মের ঘটনা সামনে এসেছে।

ঘটনাটি ঘটে যখন একজন ভোটার নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জানান যে তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। বিষয়টি শুনে ভোটার তাৎক্ষণিকভাবে কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে, ঘটনার বিষয়ে প্রিজাইডিং অফিসার আতিয়ার রহমানের কাছে বক্তব্য চাইলে তিনি জানান, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তার ভাষ্য অনুযায়ী, একই নাম ও বাবার নাম হওয়ায় ভুলবশত এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এই কেন্দ্রেই এর আগে একই ধরনের আরও দুটি ভুল হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে ভোটারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা যায়। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের ভুল রোধে আরও সতর্কতার দাবি জানিয়েছেন সচেতন মহল।