যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ৬ টি আসনে ৮২৪ টি ভোট কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লাইন বদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। এমন শান্তি শৃংখলা পরিবেশে ভোট শেষ হবে এমনটাই আশা ভোটারদের।

ভোটের পরিবেশে এখনও পর্যন্ত ভালো। দীর্ঘ ১৭ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ শেষে এমন মন্তব্য করেছেন যশোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।