ভোটকেন্দ্র থেকে সিল চুরি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি অফিসিয়াল সিল চুরির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির নারী বুথে ভোটগ্রহণের গতি কমে যাওয়ায় সাধারণ ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই কেন্দ্রের একটি নারী বুথ থেকে সিলটি নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শী ও ভোটারদের ধারণা, ভোট দেওয়ার সময় কোনো নারী ভোটার সুযোগ বুঝে সিলটি কৌশলে নিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। সিল হারিয়ে যাওয়ার পর বুথটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে থমকে যায়, যার ফলে কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। দায়িত্বরত কর্মকর্তাদের তদারকিতে ঘাটতি ছিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত অনেক ভোটার।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। সিলের অভাবে কিছুক্ষণ ভোটগ্রহণের গতি ধীর ছিল। তবে বিকল্প সিল সংগ্রহের পর বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে চলছে।”