Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়লো আড়াই শতাধিক ঘর

রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়ে গেছে আড়াই শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর একটার দিকে আগুন লাগে বস্তিতে। বাসিন্দারা নিরাপদে সরে গেলেও রক্ষা করতে পারেননি সহায়-সম্বল।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। হতাহতের কোনো খবরও পাননি তারা।

এদিকে, থাকার জায়গা, বিছানা, তোশক, রান্নার হাড়ি পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই আগুনে পুড়ে যাওয়ায় ভুক্তভোগীদের চোখে এখন অন্ধকার। পুড়েছে শিক্ষার্থীদের বই-খাতা।

আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আধাপোড়া নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন বস্তির বাসিন্দারা। বলছেন, আগুনে পুড়ে ছাই তাদের মাথা গোঁজার শেষ সম্বল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:50 pm, Monday, 19 February 2024
29 Time View