দেশকে যারা নতুনভাবে গঠন করতে চায় না তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, যারা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায়। বিগত সরকার ১৫ বছর লুটপাট করেছে এখন তারাও লুটপাট করতে চায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের দগরীসার গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির (রহ:) এর ৫৭ তম স্মরণোৎসব উপলক্ষে খানকায়ে আজিজিয়া দরবার শরীফে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, যারা তরুণদেরকে কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারা এবং পরাজিত শক্তি বাঁধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।তিনি আরও বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান হয়েছে। একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য।

বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য কিন্তু তরুণদেরকে এই কাজটি করতে দেয়া হয়নি। তরুণদেরকে ৫ আগস্ট সম্পর্কে একটা ইস্তেহার ঘোষণা দিতে দেয়া হয়নি। এই অবস্থায় তারা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।