গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় কোতয়ালী মডেল থানার সামনে চৌরাস্তা মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা এতে অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করা, হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।