Jashore , Tuesday, 10 November 2026

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর বিষপানে আত্মহত্যা

নরসিংদী জেলা প্রতিনিধি// স্ত্রী’র পরকীয়ার জের ধরে রুবেল (৩৩) নামে এক শ্রমিকের বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়ার রিমার ভাড়া বাড়িতে এ বিষপানের ঘটনা ঘটে।

পরে দুপুরে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত রুবেল ঘোড়াশালের উত্তর টেঙ্গরপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।সে ভাঙ্গারীর দোকানে কাজ করতো।

পুলিশ জানায়, চার বছর আগে রুবেল এর সাথে দক্ষিণ চরপাড়া এলাকার বাদল মিয়ার মেয়ে লিমার বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ৬ মাস ধরে লিমা আক্তার দক্ষিণ চরপাড়া এলাকার অন্তর নামে দুই সন্তানের পিতার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্বামী রুবেলের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে পরকীয়া প্রেমিক অন্তর তার মায়ের বাড়ি মাধবদীতে লিমাকে নিয়ে যায়। এ খবর জানাজানি হলে সন্ধ্যার দিকে অন্তরের স্ত্রী ও রুবেল দুজন মিলে লিমাকে নিয়ে আসতে মাধবদীতে যায়। পরে রুবেল মাধবদী থেকে লিমাকে ঘোড়াশালের দক্ষিণ চরপাড়ার ভাড়া বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সকালে কোন এক সময় রুবেল বিষপান করে। পরে স্ত্রী লিমা তাকে হাসপাতালে না নিয়ে উত্তর টেঙ্গরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদীর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুবেলের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

কিন্তু টাকা না থাকার অজুহাতে ঢাকা না নিয়ে বাড়িতে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) এসআই অর রশীদ বলেন, স্ত্রীর পরকীয়ার জেরেই এ ঘটনা ঘটেছে।

এখন রুবেল নিজেই বিষপান করেছে না তাকে অন্য কেউ জোর করিয়ে বিষপান করিয়েছে তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:19 pm, Saturday, 22 October 2022
11 Time View