যশোরে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সদরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ দিকে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।