যবিপ্রবিতে বেগম জিয়ার ভিত্তি প্রস্থর ফলক সংরক্ষণের দাবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক মেরামত ও প্রধান ফটকের সামনে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর স্থাপন করা ভিত্তিপ্রস্তরের ফলকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তবে এটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করেন, দ্রুত ফলকটি মেরামত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপন করতে হবে, যাতে নতুন প্রজন্ম প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে ধারণা পায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ঐতিহ্য রক্ষার স্বার্থে এই উদ্যোগ প্রয়োজন। দাবি মানা না হলে তারা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের হুঁশনি দেন।