Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

দৌলতপুরে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের দায়ে আদালতে মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুস্থতের জন্য ভিজিডি কর্মসূচিতে বিত্তবানদের নামে কার্ড ও প্রতারনা করে অন্যের ভোটার আইডি কার্ড দিয়ে চাউল আত্মসাৎ এর দায়ে ইউপি চেয়ারম্যানের নামে মামলা।

মামলা সূত্রে জানাযায়, দৌলতপুর উপজেলার ৯নং রিফায়েতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ২০১৯-২০২০ অর্থ বছরের ভিজিডি কার্ডের তালিকায় অনুমতি ছাড়া প্রতারনা মুলক ভাবে শিতলাইপাড়া গ্রামের বিত্তশালী ব্যক্তি আঃ সামাদ এর স্ত্রী রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে ভিজিডি কার্ড তৈরি করে তাদের অজান্তে চাউল উত্তোলন করেন।

এছাড়া একইভাবে শিতলাইপাড়া গ্রামের আঃ সামাদ এর ছেলে সাদ্দাম হোসেন, রিফায়েতপুর গ্রামের মৃত মিনার আলীর ছেলে রেজাউল হক, মৃত আহাদ আলী ছেলে সাবান আলীর ভোটার আইডি কার্ড জাল করে ইউনিয়ন চেয়ারম্যান ভিজিডির চাউল আত্মাসাৎ করেছে বলে উল্লেখ আছে।

মামলায় আরোও উল্লেখ আছে, যেহেতু মামলার আসামী ৯নং ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু প্রতারনা করে রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার নামে ভিজিডি কার্ড তৈরি করে প্রতিনিয়ত চাউল উত্তোলন করেছে ।

এবং চাউল আত্মসাৎ করেছে যাহা ৪০৬/৪২০ ধারার শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য হয়েছে।

সে’হেতু আজ হইতে আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলাটি দৌলতপুর থানা অফিসার ইনচার্জ কে এজাহার হিসাবে গন্য করে আদালত কে অবহিত করার নির্দেশ দিয়েছে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (দৌলতপুর) আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:08 pm, Tuesday, 17 November 2020
29 Time View