কোনও চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনও চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আলুর মজুত প্রচুর। কোনও সংকট নেই। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে সেই কেউ তা বন্ধ করতে পারবে না।