নির্বাচনের কোনও বিকল্প নেই:মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট)  দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনও বিকল্প নেই।’

তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’ ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা।’