Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পেটাল পুলিশ

অনলাইন ডেস্ক:- সম্প্রতি গুজরাটের একটি ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মুসলিম পুরুষকে একটি খুঁটির সাথে বেঁধে সাদা পোশাকের পুলিশ লাঠি দিয়ে পেটাচ্ছেন।

মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনাকে ‘একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, মুসলিমদের এভাবে পেটানো পুলিশের ‘আইনের প্রতি সম্পূর্ণ অসম্মানের’ বহি:প্রকাশ।ভিডিওতে দেখা যায়, এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত নারী ও শিশুরা উল্লাস করছে। মুসলিম যুবকদের মারধর করার পর উপস্থিত জনতার কাছে মাফ চাইতে বলা হয়।

এরপর পুলিশের একটি গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়।পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাথর নিক্ষেপ করেছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক টুইটার পোস্টে বলেছে, গুজরাট পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে সাজা দেওয়া কখনো আইন প্রয়োগকারী বাহিনীর পদক্ষেপ হতে পারে না।

তা সেটা যত কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হোক না কেন। এ ক্ষেত্রে তারা স্পষ্টভাবে বৈধতা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং জবাবদিহির নীতিকে অগ্রাহ্য করেছে।

সূত্র : আলজাজিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:11 pm, Friday, 7 October 2022
29 Time View