স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে যশোরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ‘অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোরের আহ্বায়ক আব্দুল খালেক সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব গীতিকার কাসেদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কবি ও গবেষক তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এছাড়াও অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল। বিশেষ সদস্যদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক জিল্লুল বারী, আখতারুজ্জামান শিকদার, অধ্যাপক মাহমুদ শেখ ও অধ্যাপক অখিল চক্রবর্তী।
অনুষ্ঠানে শিল্পীরা নজরুলের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর আলেয়া আক্তার প্রেমার পরিচালনায় নৃত্য পরিবেশন করে শিল্পীরা। নূরে জাকিয়া সুলতানা মিম ‘বিদ্রোহী’ কবিতা থেকে আবৃত্তি করেন।
সাংস্কৃতিক পর্বে একক গান পরিবেশন করেন কুতুব উদ্দিন বিশ্বাস, ফেহা, নাসিমা ফেরদৌসী, আমিনুল ইসলাম লাভলু ও ইমানা ফিহা। তবলায় ছিলেন মেহেদী হাসান এবং হারমোনিয়ামে পঙ্কজ কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’র ২১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আতাহার রহমান, নজরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আফরোজা বেগম, জিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, আন্তর্জাতিক সম্পাদক মোসাম্মৎ রহিমা খাতুন, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা মিম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লাভলু, নাট্য সম্পাদক ইলিয়াস শরীফ, প্রকাশনা সম্পাদক আসাদুল হক আসাদ, সমাজ কল্যাণ সম্পাদক আবিদুর রহমান মিলন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম, কার্যনির্বাহী সদস্য জাহিদ আহমেদ লিটন, আব্দুস সালাম খোকন, মোহাম্মাদ মনিরুল ইসলাম, রাকিবুল হাসান, রুবেল আহমেদ সবুজ।






