ছোটপর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দুজন। দুজনের জুটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে তিশার সঙ্গে কাজের যেমন সুন্দর মুহূর্ত আছে তৌসিফের, তেমনি আছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতাও।
অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল।
তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন— “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”
সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তৌসিফের ‘খোয়াবনামা।’ ভিকি জাহেদের নতুন এই নাটকটির পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল পড়ে যায়। ‘খোয়াবনামা’ নাটকে তৌসিফের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতু প্রমুখ। শিগগির ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।







