Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

পাবনার বেড়াতে বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা

পাবনা জেলা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলার আমিনপুরের নাটিয়াবাড়ি এলাকায় বাড়িতে ঢুকে মনোরমা সূত্রধর নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রথযাত্রা শেষে বাড়িতে ফেরেন মনোরমা সূত্রধর। রাতে প্রতিবেশী রীতা বিশ্বাস প্রসাদ দিতে গিয়ে মেইট গেট বন্ধ দেখে পাশের বাড়ির সহযোগিতায় বাড়ির পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে ঘরের ভিতর মনোরমাকে পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা আমিনপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। ঘরের ভেতর আলমারি ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো দেখতে পায় পুলিশ।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, লুটপাট নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত মনোরমা সূত্রধর (৬০) আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি গ্রামের মৃত দূদ কুমার সূত্র ধরের স্ত্রী। বুধবার নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:38 pm, Wednesday, 21 June 2023
21 Time View