যশোরে উদ্বোধন হলো ‘যশোরেশ্বরী ভাণ্ডার’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ‘যশোরেশ্বরী ভাণ্ডার’ নামে একটি নতুন ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে শহরের লোন অফিস পাড়ায় (সম্মিলনী ইনস্টিটিউটের পাশে) ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি যশোরেশ্বরী সমবায় সমিতির একটি ব্যবসায়িক উদ্যোগ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, আইডিইবি যশোরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং সম্মিলনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ, এবং যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল সরকার।
যশোরেশ্বরী সমবায় সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রণব কুমার দাস, সহ-সভাপতি বিপ্লব কুমার দে, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে, এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
যশোরেশ্বরী ভাণ্ডারের অন্যতম ব্যবস্থাপক বিপ্লব কুমার দে জানান, এই স্টোর থেকে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজনীয় পণ্য যেমন পানীয় জল, কোমল পানীয়, শিশু খাদ্য, শিক্ষাসামগ্রী, ওয়ানটাইম প্লেট, গ্লাস ও টিস্যু পেপার পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করা হবে।