স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ২০ মিনিটব্যাপী এ র্যালি অনুষ্ঠিত হয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন সাফায়েত, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. বাপ্পি, ডা. মনিরুজ্জামান, ডা. শরিফুল ইসলাম খানসহ ড্যাবের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশকে এগিয়ে নিতে হবে। তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শক্তির শাসনামলে বিএনপি নেতাকর্মীরা নানা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। বক্তারা যশোর বিএনপির কর্ণধার অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
এছাড়া, ঐক্যবদ্ধভাবে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এবং অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।







