যশোরে এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ নামের একটি সাহায্য সংস্থা ‘মা ইন্টারন্যাশনাল’ এর আর্থিক সহায়তায় যশোরের ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শনিবার সকালে কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি শিশুদের খোঁজখবর নেন এবং এই কার্যক্রমকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

​ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজীপুর ইসলামিয়া পাঠাগারের সভাপতি কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, সংস্থাটির জেলা সহকারী প্রতিনিধি সাহজুর রহমান, কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আবু হাসান এবং রাকিবুল হক রিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​সংস্থাটি শুধু খাদ্য সামগ্রীই নয়, এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, চিকিৎসা সহায়তা, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও সরবরাহ করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় এতিম শিশুরা উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।