Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাকিস্তানে তালেবানের আস্তানায় অভিযান ৪ সেনা নিহত

আন্তর্জাতিক সংবাদ:- পাকিস্তানে তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এই মাসের শুরুর দিকে যুদ্ধ বিরতি প্রত্যাহারের পর এটাই এখন পর্যন্ত ভয়াবহ হামলা। শুক্রবার (৩১ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবানের (পাকিস্তানি তালেবান) সাবেক শক্ত ঘাঁটির দুটি আস্তানায় অভিযান চালায়। প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উত্তর-পশ্চিমের ট্যাঙ্ক জেলায়।

অন্য অভিযানটি উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়।বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি শহরের সন্দেহভাজন আস্তানায় অভিযান চালাচ্ছিল। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। দুই অভিযানেই সেনা সদস্যরা নিহত হন। তবে ওয়াজিরিস্তান থেকে একজনকে গুলি ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানি তালেবানের হামলায় দেশটির একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পোলিও টিকাদানকারী দলের পাহারায় নিয়োজিত ছিলেন।

পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এটা তাদের প্রথম হামলা ছিল।পাকিস্তান তালেবান ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কয়েকটি জিহাদি গোষ্ঠীর সমন্বয়ে পাকিস্তান তালেবান গঠিত। বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে এ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় রয়েছে।

গত কয়েক বছর ধরে পাকিস্তান তালেবানের হামলায় দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও আহত হয়েছেন। এখনো ওই গোষ্ঠীর চার থেকে পাঁচ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:25 pm, Friday, 31 December 2021
25 Time View