অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রসহ জহুরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাতে অভয়নগর আর্মি ক্যাম্প ২ ইবি’র ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জহুরুল ইসলাম বনগ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জহুরুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিচালী ঘরের খড়ের পালা থেকে ৬টি রামদা, ৫টি চাকু, ১০টি কাঠের লাঠি এবং ২০টি ছোট-বড় বোমা সাদৃশ্য ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আটককৃত জহুরুল ইসলামকে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।