Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধি// মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী (১৯) প্রতিবেশীর বাড়িতে ওষুধ (টাইগারবাম) আনতে গেলে ধর্ষণের শিকার হয়।

মঙ্গলবার সকালে ধর্ষকের বাড়িতে এ পাশবিক ঘটনাটি ঘটেছে।বিকালে ধর্ষিতার বড়ভাই থানায় মামলা দায়ের করলে পুলিশ সন্ধ্যায় পার্শ্ববর্তী বিয়ানীবাজার এলাকা থেকে ধর্ষক আব্দুর রব ওরফে রবাইকে (৪২) গ্রেফতার করেছে। সে একই গ্রামের জরি মিয়ার ছেলে। বুধবার দুপুরে পুলিশ গ্রেফতার ধর্ষক রবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী তরুণী মঙ্গলবার সকাল ৮টায় মাথা ব্যথার টাইগারবাম (ওষুধ) আনতে প্রতিবেশী আব্দুর রব ওরফে রবাইয়ের ভাবির কাছে যায়। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রবাই তরুণীকে ডেকে তার ঘরে নিয়ে যায়।পরে দরজা বন্ধ করে সে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে।

রক্তক্ষরণের কারণে ধর্ষিতার স্বজনদের মধ্যে ঘটনা জানাজানি হয়। আহত তরুণীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকালে ধর্ষিতা প্রতিবন্ধী তরুণীর ভাই থানায় মামলা করেন। এরপর থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে এসআই সুব্রত কুমার দাস সন্ধ্যায় বিয়ানীবাজার এলাকা থেকে ধর্ষক আব্দুর রব ওরফে রবাইকে গ্রেফতার করেন।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ডের পরই দ্রুত অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার এলাকা থেকে ধর্ষক আব্দুর রব ওরফে রবাইকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:17 pm, Wednesday, 15 September 2021
34 Time View