যশোরে শহীদদের বির্তকিত করার প্রতিবাদে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে শহীদদের বির্তকিত করতে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রায় শতাধিক শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টি করার যে অপচেষ্টা করা হয়েছে, তা দেশের ইতিহাসকে কলঙ্কিত করার সমান।
জুলাই মাসের শহীদ পরিবারসহ যশোর জেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে যোগ দেন। মানববন্ধনে নানা লেখার ব্যানার-ফেস্টুন ও শহীদদের ছবি প্রদর্শন করা হয়। একই সঙ্গে শহীদদের মর্যাদা রক্ষায় বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
যশোর জেলার শহীদ পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।