শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে শনিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুই জন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে।

দুইজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম এক জন হবেন নারী।