স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুব শক্তির অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং যশোর জেলা সভাপতি এবিএম আশিকুর রহমানের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদ-এর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। এছাড়া এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি, যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে আরও আটজন জেলা পর্যায়ের নেতা গণঅধিকার পরিষদে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, যশোরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (মুরাদ), সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসেন, এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ।







