Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ডা. ওমর সিলেট জেলা প্রতিনিধি// সিলেটের ওসমানীনগরে নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে ঘরের জানালা ভেঙে স্কুল শিক্ষিকা তপতী রানী দে ও তার গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, তপতী রানী দে সোয়াইরগাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশিরা গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।তপতী রানী দে’র স্বামী ও ছেলে মেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সাথে তিনি সোয়াইরগাও গ্রামের বাড়িতে থাকেন। শনিবার বাসায় কেউ ছিল না। সন্ধ্যার পর কোনো এক সময়ে এ হত্যাকান্ড ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:02 am, Sunday, 20 June 2021
36 Time View