কুতুবদিয়ায় ভিড়ল ৫২ হাজার টন গম নিয়ে রুশ জাহাজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫শ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩. ০১. ০০০০. ০৯৩. ৪৬. ০২৩. ২৫-৬২৯ (প্যাকেজ-১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ টনের মধ্যে ৩১ হাজার ৫শ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে।