স্বাধীন কন্ঠ ডেস্ক
ইকো ইউএসএ এর সহযোগিতায় এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থা-এর ব্যবস্থাপনায় যশোরের রামনগরে ৩০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এই খাবার বিতরণ করা হয়।
সংস্থাটির যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল-এর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। রামনগরের ৬টি মাদ্রাসার এতিম ও অসহায় শিশু এবং স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় মানুষেরা এই খাদ্য সহায়তা লাভ করেন।
রামনগর মোল্লা পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ মাঠে এই খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার ঢাকা অফিসের প্রতিনিধি রাকিবুল হক রিমন, জেলা সহকারি প্রতিনিধি সাহাজুর রহমান, ইমতিয়াজ আহমেদ এরশাদ, হাফেজ রকিবুল ইসলাম, নাজমুল হাসান, ফারুক হোসেন, রমজান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল জানান, দেশের বিভিন্ন স্থানে এই ধরনের মোট ২৪টি প্রোগ্রাম বছরে অনুষ্ঠিত হবে। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি সংস্থাটির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন।







