দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৫জন আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত জামাত আলীর ছেলে আনারুল ইসলাম (৫৫), আনারুল ইসলামের ছেলে সাহারুল (৩৫), মৃত জামাত সরদার এর ছেলে কালু (৩৬) ও সোবাহান (৫৭), আজিজুল এর ছেলে মোকলেছ(২৮)।
এবিষয়ে ওসি মজিবুর রহমান জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি- সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবেন বলে জানান তিনি।







