আইনজীবী সমর কান্তি মল্লিক মণ্ডলের মৃত্যুতে যশোরে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সমর কান্তি মল্লিক মণ্ডলের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে শনিবার ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন।
পরে দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমর কান্তি মল্লিক মণ্ডলের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির এক নম্বর ভবনে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এএইচএম সৈয়দ সাবেরুল হক সাবু।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, রফিকুল ইসলাম রফিক, মাহমুদা খানম, নুর আলম পান্না ও গৌর চন্দ্র মণ্ডলসহ অন্যান্য আইনজীবীরা।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর। সভা শেষে পরলোকগত সমর কান্তি মল্লিক মণ্ডলের আত্মার শান্তি কামনা করে গীতা পাঠ করেন আরতি রানী ঘোষ। এসময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সমর কান্তি মল্লিক মণ্ডল অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত গৌরপদ মণ্ডলের ছেলে। তিনি যশোর শহরের বেজপাড়ায় বসবাস করতেন। ১৯৯৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। শুক্রবার সন্ধ্যায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

























