Jashore , Saturday, 31 October 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
টিকটক ভিডিওতে নেতিবাচক মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সোশাল মিডিয়া টিকটকের একটি ভিডিওতে কমেন্ট করা নিয়ে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ি—এই দুই গোষ্ঠীর দুই তরুণের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে উভয় গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ শনিবার সকালে আশুগঞ্জ বাজারের ‘জারু মিয়ার গদিতে’ স্থানীয় নেতাবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে বিষয়টি মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ স্থান ত্যাগ করার পরপরই দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ শুরু হলে মুহূর্তের মধ্যেই পুরো আশুগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিকটক কমেন্ট নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়টি সকালেই সালিশে মীমাংসা করা হয়েছিল। তবে পুলিশ চলে আসার পর তারা আবার সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুনরায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আশুগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 3 Hours Ago
11 Time View