Jashore , Saturday, 31 October 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যা (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) বিকেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রেফার করেন। খুলনা নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় লেবুতলা হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার ও জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মন্টু হোসেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হ্যাপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ অংশ নেন। জানাজা শেষে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 3 Hours Ago
11 Time View