Jashore , Saturday, 31 October 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কন্দাল ফসল আলু, কচু, মিষ্টি আলু, ওলকচু ইত্যাদি উৎপাদন বৃদ্ধি, গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে যশোরে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরস্থ ‘কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প’-এর অর্থায়নে আয়োজিত এই কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শতাধিক কর্মকর্তা এবং বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের আলুর চাহিদা মেটাতে আধুনিক ও উন্নত জাতের আলু চাষ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি কন্দাল ফসলের সার্বিক উৎপাদন বৃদ্ধি ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামানসহ বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও শীর্ষ কর্মকর্তারা।

দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের—যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া—৬টি জেলার কৃষিবিজ্ঞানীরা অংশ নেন। কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা, বিদ্যমান মাঠপর্যায়ের গবেষণা এবং এ অঞ্চলের কৃষি উপযোগী ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 4 Hours Ago
10 Time View