কবি ও সংগঠক নীতি’র স্মরণ সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
শনিবার যশোর ইনষ্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে কৃষ্টিবন্ধনের আয়োজনে সদ্য প্রয়াত কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি’র সম্মানে স্মরণ সভা, নিবেদিত কবিতা পাঠ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, মুখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক প্রফেসর ড. সন্দিপক মল্লিক।
কবি মঞ্জুয়ারা সোনালি’র সভাপতিত্বে ও কবি এম এ কাসেম অমিয়’র সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ড. সবুজ শামীম আহসান, কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি সংগঠক গোলাম মোস্তফা মুন্না, কবি ডা. মোকররম হোসেন স্মৃতিচারণ ও নিবেদিত কবিতা পাঠ করেন কবি এম এন এস তুর্কি, কবি রকি মাহমুদ, কবি রেবেকা টফি, কবি গোলাম মোস্তফা, কবি বকুল হক, কবি অরুণ বর্মন, কবি অমল কান্তি সরকার।

আরও উপস্থিত ছিলেন গীতিকবি আবুল হাসান তুহীন, মো. ফকরুল আলম এনোন, শিক্ষক আহমদ আলী, নাসিম আহমদ বিলু, কবি কাজি নূর, আলেয়া আক্তার প্রেমা, জাকিয়া সুলতানা মীম প্রমুখ।