Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

নরসিংদী জেলা প্রতিনিধি:- নরসিংদী সদর উপজেলায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

এতে মোস্তফা মিয়া নামে একজন নিহত হয়েছেন।আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মোস্তফা মিয়ার ছেলে ও মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশী মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার মোস্তফার সঙ্গে আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোস্তফা মিয়া গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল ও আলাউদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:03 pm, Wednesday, 7 May 2025
27 Time View