যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহিবুর রহমান রিমন (৩১)। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড থানার কুমিরা ইউপির মাছিজিদ্দা গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার(১২অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকার যশোর টু মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পার্শ্বে অভিযান চালানো হয়। সেখানে সোহাগ পরিবহনের যাত্রী মহিবুর রহমান রিমনকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।