ফের আলোকোজ্জ্বল হলো যশোর শহরের গুরুত্বপূর্ণ এলাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের মুজিব সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় নতুন করে আলোকিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়, মুজিব সড়ক রেল ক্রসিংয়ের পরে স্থাপিত ১৭টি ডিজাইন করা লাইট উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

একই সাথে ডালমিল মোড়, চৌরাস্তার মোড়, বিমান অফিস মোড়, শহীদ মিনার মোড় এবং শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় ‘মিনি টাওয়ার’ লাইট এর উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এস শরিফ হাসান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।