জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিরু কুন্ডু জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী নামে ষাটোর্ধ্ব বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত ইছাহাক আলী তিলাবদুল মধ্যপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব জানায়, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন ভ্যানচালক, আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন।

গত মঙ্গলবার ১লা ফেব্রুয়ারি শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে অভিযুক্ত ইছাহাক তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‌্যাবের নজরে আসলে উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।